৫ মের সংঘর্ষের ঘটনায় আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেফাজতে ইসলামের ৫ মে অবরোধ কর্মসূচিতে মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত আরেক ব্যক্তি আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টায় তিনি মারা যান।নিহত ব্যক্তির নাম ফারহান হাসান রেজা (৩০)। তাঁর বাবার নাম সাইদুর রহমান। তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত একটি পত্রিকার সাংবাদিক বলে দাবি করেছেন তাঁর স্বজনেরা।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হোসেন প্রথম আলো ডটকমকে জানান, ৫ মে সন্ধ্যায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছিলেন ফারহান।ফারহানের ভাই ফেরদৌস হাসান জানান, ফারহান চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘প্রথম ভোর’ পত্রিকার সাংবাদিক ছিলেন। তিনি ৫ মে হেফাজতের অবরোধ কর্মসূচিতে অংশ নিতে ঢাকায় এসেছিলেন।