৫ লাখ ডলারে জন লেননের চিঠি বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিখ্যাত সঙ্গীত দল বিটলের প্রতিষ্ঠাতা সদস্য ও কিংবদন্তি শিল্পী জন লেননের কয়েকটি চিঠি পাঁচ লাখ ডলারে বিক্রি হয়েছে। লেননের স্ত্রী ইয়োকো ওনো ব্রিটিশ প্রকাশনা প্রতিষ্ঠান ওরিয়নের কাছে লেননের লেখা ওই চিঠিগুলোর স্বত্ত্ব বিক্রি করেছেন। এর মাধ্যমে ওরিয়ন প্রকাশনা কর্তৃপক্ষ লেননের ওই চিঠিগুলোর পূর্ণস্বত্ত্ব অর্জন করল। তারা ২০১২ সালে চিঠিগুলো প্রকাশ করার পরিকল্পনা করছে।ওরিয়ন বুকের অ্যালান স্যামসন বলেছেন, লেননের ওই চিঠির অধিকাংশই তাদের কাছে অজানা ছিল। চিঠিগুলো অসাধারণ অঙ্কনশৈলীতে পরিপূর্ণ। লেননের চিঠিগুলোতে যেমন রসবোধ আছে; তেমনি আছে শোক ও মানবিকতা।দ্য টাইমস অব ইন্ডিয়া।