৫টি পিকিং বিদ্যুেকন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় কমিটি
সরকারি খাতে মোট ৩৫০ মেগাওয়াট উত্পাদন ক্ষমতার পাঁচটি পিকিং বিদ্যুেকন্দ্র (কেবল সর্বোচ্চ চাহিদার সময় চালানো হয়) স্থাপনের দরপত্র প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুত্ বিভাগের আওতাধীন এ প্রকল্পগুলোতে মোট ব্যয় হবে তিন হাজার ৩৪১ কোটি ৫২ লাখ টাকা। এ পাঁচটি কেন্দ্রই হবে ফার্নেশ তেলচালিত।আজ বুধবার অর্থমন্ত্রী এ এম এ মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটি এ প্রস্তাবগুলো অনুমোদন করে। তবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) এ প্রস্তাবগুলো এখনো অনুমোদিত হয়নি। এগুলোর জন্য অর্থ বরাদ্দও চূড়ান্ত করা হয়নি। তাই ক্রয় কমিটি একনেকের অনুমোদন নেওয়ার শর্ত সাপেক্ষে প্রস্তাবগুলো অনুমোদন করেছে। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. নূর-উর-রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, সভায় বিদ্যুত্ প্রকল্প ছাড়া আরও তিনটি প্রকল্প অর্থাত্ মোট আটটি প্রকল্পের দরপত্র প্রস্তাবের অনুমোদন করা হয়েছে। বিদ্যুত্ প্রকল্পগুলোর মধ্যে দুটি ১০০ মেগাওয়াট করে আর বাকি তিনটি ৫০ মেগাওয়াট করে বিদ্যুত্ উত্পাদন করবে। সরকারি খাতে ‘৮৩০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্লান্ট নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আপাতত এই ৩৫০ মেগাওয়াটের দরপত্র প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।কেন্দ্রগুলো হলো দোহাজারী ১০০ মেগাওয়াট; হাটহাজারী ১০০ মেগাওয়াট; ফরিদপুর ৫০ মেগাওয়াট; বাঘাবাড়ী ৫০ মেগাওয়াট এবং দাউদকান্দি ৫০ মেগাওয়াট।