৫০ জন বিদেশিকে আটক করেছে ইয়েমেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরবি ভাষার স্কুলগুলোর ওপর নজরদারি বাড়ানোর পর আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইয়েমেন অন্তত ৫০ জন বিদেশিকে আটক করেছে। সউদি মালিকানাধীন আল-হায়াত পত্রিকার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্স গতকাল সোমবার এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, আটক ব্যক্তিদের মধ্যে ১২ জন মার্কিন নাগরিক রয়েছেন। তবে কী কারণে তাঁদের আটক করা হয়েছে অথবা তাঁদের আটক করার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক আছে কি না সে সম্পর্কে ওয়াশিংটন কিছুই জানায়নি। আল-হায়াত পত্রিকাটি জানায়, আটক বিদেশিদের মধ্যে মার্কিন, ব্রিটিশ, ফ্রান্স ও মালয়েশিয়ার নাগরিক রয়েছেন। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রগামী একটি বিমানে বোমা হামলা চালানোর ব্যর্থ চেষ্টার পর তাঁদের আটক করা হয়। ওই ঘটনার হোতা হিসেবে যে নাইজেরিয়ানকে সন্দেহ করা হয়, তিনি ইয়েমেনের রাজধানী সানায় আরবি শিখতেন।ইয়েমেনের পশ্চিমা মিত্রগুলো এবং সউদি আরব আশঙ্কা করছে, আল-কায়েদা দেশটির অস্থিতিশীলতাকে ব্যবহার করার পরিকল্পনা করছে। তাদের আশঙ্কা, দেশটির দারিদ্র্য এবং এর উত্তর ও দক্ষিণাঞ্চলের মধ্যে চলমান দ্বন্দ্বকে কাজে লাগিয়ে আল-কায়েদা সেখানে ঘাঁটি গাড়তে চায়, যেখান থেকে ওই অঞ্চল, এমনকি তার বাইরেও আক্রমণ চালানো সম্ভব।ইয়েমেনের নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি আরও জানায়, আটককৃতদের মধ্যে ২৪ বছর বয়সী ফ্রান্সের একজন নাগরিক রয়েছেন, যিনি আরবি অধ্যয়নের উদ্দেশে মিসর থেকে গত অক্টোবর মাসে ইয়েমেনে আসেন, যদিও তিনি আরবি ভাষায় বেশ দক্ষ।