৫০ বীরের খোঁজে প্রথম আলো
স্বাধীনতার ৪০ বছর উপলক্ষে দৈনিক ‘প্রথম আলো’ খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে শুরু করেছিল একটি ধারাবাহিক প্রতিবেদন। ২০১১ সালের ২৭ মার্চ শুরু হওয়া এই প্রতিবেদনে এ পর্যন্ত ৫৬৬ জন খেতাব পাওয়া বীর মুক্তিযোদ্ধার পরিচিতি প্রকাশিত হয়েছে। ‘তোমাদের এ ঋণ শোধ হবে না’ শিরোনামের ধারাবাহিক প্রতিবেদনটি এরই মধ্যে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়েছে। খেতাব পাওয়া বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে পত্রিকার পাতায় ধারাবাহিক প্রতিবেদন ছাড়াও ‘প্রথম আলো’র অঙ্গপ্রতিষ্ঠান ‘প্রথমা’ থেকে ৩০০ জন বীর মুক্তিযোদ্ধার প্রতিবেদন নিয়ে ‘একাত্তরের বীর যোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা’ নামের একটি বইও প্রকাশিত হয়েছে। বাকি খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে অচিরেই এর দ্বিতীয় খণ্ডটি প্রকাশিত হবে। বাংলাদেশে সরকারিভাবে খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের মোট সংখ্যা ৬৭৬। ধারাবাহিক এই প্রতিবেদন নিয়ে কাজ করতে গিয়ে ‘প্রথম আলো’র কর্তৃপক্ষ ৫০ জন খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা সম্পর্কে কোনো তথ্য পায়নি। তাঁদের চিহ্নিতও করা যায়নি। তাঁদের মধ্যে ১১ জন আছেন বীর বিক্রম ও ৩৯ জন বীর প্রতীক। খেতাব পাওয়া এই ৫০ জন বীর মুক্তিযোদ্ধা সম্পর্কে পাঠক ও সর্বসাধারণের কাছে যদি কোনো তথ্য থাকে, তাহলে তা ফোনে অথবা সরাসরি জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এই বিষয়ে যেকোনো তথ্য ০১৭২৭৫২২০১৬ নম্বরে ফোন করে আপনি জানাতে পারেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখা এই খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের সম্পর্কে সাধারণ মানুষকে জানানোর জন্য হাতে নেওয়া কাজটি ‘প্রথম আলো’র কর্তৃপক্ষ দ্রুত শেষ করতে চায়। এ ব্যাপারে আপনার সহূদয় সহযোগিতা বিশেষভাবে কাম্য।যাঁদের সম্পর্কে আমরা তথ্য পাইনি বা যাঁদের চিহ্নিত করা যায়নি, তাঁদের তালিকা নিচে প্রকাশ করা হলো:বীর বিক্রম১. আবদুল খালেক (এক্স নেভি) নায়েক, সৈনিক নম্বর ৬৩০২৯১২. শহীদ জামাল উদ্দিন, সৈনিক, নম্বর ৬৮০৫০১৬৩. শহীদ মফিজ উদ্দিন, ল্যান্স নায়েক, সৈনিক নম্বর ১২০২৩৪. শহীদ আনসার আলী, সৈনিক, নম্বর এম/৫০২৫১৫. আবদুল মতলেব, সৈনিক, নম্বর ১৭৬৬০৬. শহীদ সিরাজ মিয়া, সৈনিক, নম্বর ৮০৬৬৭. আবদুল আজিম, সৈনিক, নম্বর ৫২২০ ৮. মোহাম্মদ মহসীন, সৈনিক, নম্বর ২২৪২৯. আবদুস সালাম, গণবাহিনী, সেক্টর-২১০. শহীদ মাহমুদ হোসেন, পিতা ইয়াকুব আলী, গণবাহিনী, সেক্টর-৪১১. শহীদ আবদুল সামাদ, গণবাহিনী, সেক্টর-৬, পরে ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টে অন্তর্ভুক্ত।বীর প্রতীক1. আহসান উল্লাহ, নায়েব সুবেদার, বিজেও নম্বর ১২৫৪৯৯৬2. আবদুল আউয়াল, হাবিলদার, সৈনিক নম্বর ৫৬৬৭3. কাসেম আলী হাওলাদার, হাবিলদার, সৈনিক নম্বর ২৬৪৬4. আবদুল মান্নান খান, নায়েক, সৈনিক নম্বর ৪১০২৩২5. ইউসুফ আলী, ল্যান্স নায়েক, ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, সৈনিক নম্বর ৩৯৩৮৩০৯6. শহীদ আবদুল হাই, ল্যান্স নায়েক, ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট7. মোহাম্মদ মালন খান, সৈনিক, নম্বর ১২১৪৮8. মোহাম্মদ শাহজাহান, সৈনিক, নম্বর ১৬৯৭9. সাজিদুর রহমান, সৈনিক, নম্বর ১২৩৩৫10. আলী আকবর, সৈনিক/কুক, নম্বর ৮০০১11. তরিকুল ইসলাম, সৈনিক, নম্বর ৫০৯৮, ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট12. শফি উদ্দিন, সৈনিক, নম্বর ৫২৪০, ১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট13. ইদ্রিস, গণবাহিনী, ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন14. শহীদ নাজিমউদ্দিন, পুলিশ কনস্টেবল 15. মো. আশরাফ, গণবাহিনী, সেক্টর-৩16. এ কে এম মিরাজউদ্দিন, পিতা সিরাজউদ্দিন আহমেদ, গণবাহিনী, সেক্টর-৩17. আমির হোসেন, গণবাহিনী, সেক্টর-৪, মুক্তিযোদ্ধা নম্বর ৫৩৪৭18. শহীদ রফিকউদ্দিন, পিতা তাজান শেখ, গণবাহিনী, সেক্টর-৪19. শহীদ নাসির উদ্দিন, পিতা আজহারউদ্দিন, গণবাহিনী, সেক্টর-৮, মুক্তিযোদ্ধা নম্বর ৩৮০০20. আবদুল মালেক, গণবাহিনী, সেক্টর-৮, মুক্তিযোদ্ধা নম্বর ৩২০২৬21. দেবদাস বিশ্বাস (খোকন), ১৯৭৩ সালে ঠিকানা: ঝালকাঠি অগ্রণী ব্যাংক, ঝালকাঠি; গণবাহিনী, সেক্টর-৯22. আবদুল মজিদ, গণবাহিনী, সেক্টর-১১23. আবুল কালাম, পিতা আমজাদ আলী, গণবাহিনী, সেক্টর-১১24. মো. নূরুল হক, পিতা আকতার হোসেন, গণবাহিনী, সেক্টর-১১25. বদিউর রহমান, সুবেদার, বিজেও নম্বর ১৫৯০26. আবদুল জব্বার, সুবেদার, বিজেও নম্বর ১৯৯৬27. এম এ মতিন চৌধুরী, সুবেদার, চার নম্বর সেক্টরে যুদ্ধ করেন28. মুসলিম উদ্দিন, নায়েব সুবেদার, এসি, ৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট29. শফিকুল ইসলাম, হাবিলদার, সৈনিক নম্বর ৩৯৩২৫৬২30. আবদুল মান্নান, সৈনিক, নম্বর ৬৫০৫৭31. এ বি এম ফসিউল আলম, সৈনিক, নম্বর ৩৯৩৪৭২৪32. শহীদ মোহাম্মদ ইসমাইল, সৈনিক, নম্বর ৩৯৩৭৯৬৭33. আসাদ মিয়া, সৈনিক, ৮ ইস্ট বেঙ্গল34. কামালউদ্দিন, সৈনিক, ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেন35. জুলফু মিয়া, মুজাহিদ সদস্য, ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে যুদ্ধ করেন36. শহীদ আবদুল কুদ্দুস গাজী, মুজাহিদ সদস্য, পিতা আমির গাজী, ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন37. শহীদ সিরাজুল ইসলাম, মুজাহিদ সদস্য, পিতা জামাল খান, ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন38. ময়েজুল ইসলাম, গণবাহিনী, সেক্টর-৪, মুক্তিযোদ্ধা নম্বর ৫৩৪৭39. আবদুল ওয়াহাব, সৈনিক, নম্বর ১২৩৩৫