৫০ লাখ মাদকাসক্তের জন্য সরকারি নিরাময় কেন্দ্র চারটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় ৫০ লাখ। কিন্তু এদের চিকির‌্যাসার জন্য সরকারি নিরাময় কেন্দ্র আছে মাত্র চারটি। এগুলোতে মোট শয্যাসংখ্যা ৫৫টি। এর মধ্যে চিকির‌্যাসক সংকটে পাঁচ শয্যাবিশিষ্ট খুলনার ময়লাপোতার নিরাময় কেন্দ্র প্রায় তিন বছর ধরে বন্ধ।ঢাকার তেজগাঁওয়ে ৪০ শয্যার কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে চিকির‌্যাসক আছেন সাতজন। রাজশাহীর উপশহর ও চট্টগ্রামের পাঁচলাইশের নিরাময় কেন্দ্রে শয্যা আছে পাঁচটি করে, চিকির‌্যাসক আছেন একজন করে। নেই আধুনিক কোনো যন্ত্রপাতি। এসব থেকেই বোঝা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিচালিত সরকারি কেন্দ্রগুলোর মাদকাসক্ত চিকির‌্যাসার করুণ অবস্থা।অন্যদিকে ঢাকাসহ সারা দেশে বেসরকারিভাবে মাদকাসক্তি নিরাময় কেন্দ্র রয়েছে তিন শতাধিক। এগুলোর মধ্যে ঢাকার ছয়টিসহ মোট ৫৪টির মতো কেন্দ্রের অনুমোদন (লাইসেন্স) রয়েছে।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র জানায়, ঢাকার ৪৪১ তেজগাঁওয়ের কেন্দ্রীয় নিরাময় কেন্দ্রের সাতজন চিকির‌্যাসকের মধ্যে মনোরোগবিশেষজ্ঞ তিনজন। চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রের চিকির‌্যাসকেরা মনোরোগবিশেষজ্ঞ নন। সূত্র জানায়, ২০০৯ সালে কেন্দ্রীয় নিরাময় কেন্দ্রে এক হাজার ৮৮৪ জন, রাজশাহীতে ৩৫ ও চট্টগ্রাম কেন্দ্রে ১৫০ জনকে চিকির‌্যাসা দেওয়া হয়। এসব কেন্দ্রে নারী ও শিশু মাদকাসক্তদের রেখে চিকির‌্যাসা দেওয়ার ব্যবস্থা নেই। কেন্দ্রগুলোতে আসা মাদকাসক্তদের মধ্যে ৭০ শতাংশের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের বেশির ভাগই হেরোইন, গাঁজা, ফেনসিডিলে আসক্ত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকির‌্যাসা ও পুনর্বাসন) আখতারুজ্জামান মোহাম্মদ মোস্তফা কামাল জানান, সরকারি বা বেসরকারি পর্যায়ে মাদকসেবীদের সঠিক পরিসংখ্যান নেই। ২০০৮ সালে অধিদপ্তরের আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসরকারি সংস্থার জরিপ অনুযায়ী সারা দেশে মাদকাসক্তের সংখ্যা ৪৬ লাখ। বিভিন্ন সংস্থার জরিপ অনুযায়ী গত দুই বছরে মাদকাসক্তের সংখ্যা বেড়েছে আরও চার লাখ। কিন্তু সেই অনুপাতে চিকির‌্যাসা-সুবিধা বাড়েনি।ঢাকার কেন্দ্রীয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ঘুরে জানা যায়, এখানে বহির্বিভাগ ও অন্তর্বিভাগ থাকলেও জরুরি বিভাগ নেই। বহির্বিভাগে দৈনিক গড়ে ২০ জন মাদকাসক্তকে চিকির‌্যাসা দেওয়া হয়। শয্যা অপ্রতুল থাকায় শয্যা খালি হলে অপেক্ষমাণ তালিকা থেকে রোগী ভর্তি করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রেষণে নিয়োগ পাওয়া চিকির‌্যাসক, নার্স ও কর্মচারী দিয়ে চিকির‌্যাসা কার্যক্রম চলছে। এক্স-রে ও ইসিজি যন্ত্রসহ আধুনিক যন্ত্রপাতিও নেই। ফলে রোগীদের বাইরে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষা করাতে হয়। সেখানে আসা হেরোইনে আসক্ত সবুজবাগের এক রোগী বাইরে থেকে এক্স-রে ও ইসিজি করিয়ে আনার কথা জানান।ওই কেন্দ্রের পরিচালক (প্রধান কনসালট্যান্ট) মো. নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, এই কেন্দ্রে দুজন চিকির‌্যাসক ও নার্সের একটি পদ শূন্য থাকায় চিকির‌্যাসায় ব্যাঘাত ঘটছে। এখানে মাদকাসক্তদের চিকির‌্যাসার জন্য ১৪ দিন রাখার নিয়ম। কিন্তু এ সময়ে একজন মাদকাসক্তকে নিরাময় করা সম্ভব নয়। নিরাময় কেন্দ্রে চিকির‌্যাসার পর তিন মাস পুনর্বাসন কেন্দ্রে রেখে চিকির‌্যাসা দেওয়া হলে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। মাদকাসক্তকে পুরোপুরি মাদকমুক্ত করতে দীর্ঘমেয়াদি পুনবার্সন ব্যবস্থা করা জরুরি। তিনি জানান, পুনর্বাসন কেন্দ্র চালু না হওয়ায় এখান থেকে চিকির‌্যাসা নেওয়া অনেককে দ্বিতীয়বার ভর্তি হতেও দেখা গেছে।জানা যায়, ঢাকার নিরাময় কেন্দ্রটি ৪০ থেকে ১০০ শয্যায় উন্নীত করার অবকাঠামো ২০০৭ সালে নির্মাণ হয়েছে। একই সঙ্গে ১৫০ শয্যার পুনর্বাসন কেন্দ্রও নির্মিত হয়েছে। তবে লোকবল ও আনুষঙ্গিক সুবিধা না থাকায় এগুলো চালু করা যাচ্ছে না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. ইউছুফ আলী বলেন, লোকবলের পাশাপাশি আসবাবপত্রসহ আনুষঙ্গিক সুবিধাদি পাওয়া গেলে বর্ধিত শয্যা ও পুনর্বাসন কেন্দ্র চালু করা যাবে। সচিব কমিটিতে অনুমোদন পাওয়া গেলে নিয়োগ-প্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, মাদকবিরোধী গণসচেতনতা বাড়াতে প্রচারের জন্য অধিদপ্তরের তহবিল নেই। এরপরও অধিদপ্তর এনজিওদের সহায়তায় গণসচেতনতা বাড়াতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি পোস্টার ও প্রচারপত্র বিতরণ করছে।অধিদপ্তরের পরিচালক (চিকির‌্যাসা ও পুনর্বাসন) জানান, চারটি নিরাময় কেন্দ্রে চিকির‌্যাসকসহ ১১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য। বারবার আবেদন সত্ত্বেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব শূন্য পদ পূরণ করেনি। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, পাঁচলাইশে অবস্থিত এই সরকারি নিরাময় কেন্দ্রটিতে প্রতিষ্ঠার সময় থেকেই কোনো তত্ত্বাবধায়ক নেই। চিকির‌্যাসকসহ সব মিলিয়ে পাঁচটি পদ শূন্য। বেশি বৃষ্টি হলেই কেন্দ্রে পানি ওঠে। এ বছর এই পর্যন্ত ২৩ জন মাদকাসক্ত ব্যক্তি এখানে ভর্তি হয়েছে। ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক শহীদুর রহমান বলেন, কেন্দ্রটির অবস্থান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সঙ্গে হওয়ায় অনেক মাদকাসক্ত এখানে আসতে ভয় পায়। তাদের আশঙ্কা, এখান থেকে পুলিশ ধরে নিয়ে যাবে। তিনি বলেন, একজন চিকির‌্যাসকের পক্ষে ২৪ ঘণ্টা কাজ করা সম্ভব নয়।রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানান, উপশহরের নিরাময় কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ ছিল। প্রেষণে চিকির‌্যাসা কর্মকর্তা নিয়োগ দেওয়ায় সম্প্রতি তা আবার চালু হয়েছে। কেন্দ্রটির একমাত্র চিকির‌্যাসক রবিউল আলম জানান, বহির্বিভাগে মাসে তিনি দুই থেকে তিনজন মাদকাসক্ত ব্যক্তিকে চিকির‌্যাসা দেন। তবে কেন্দ্রের শয্যাগুলো বেশির ভাগ সময়ই খালি থাকে।জানা যায়, ঢাকায় অনুমোদনপ্রাপ্ত ছয়টি বেসরকারি নিরাময় কেন্দ্র হলো মধ্য বাড্ডায় সেতু, এলিফ্যান্ট রোডের সেবা মাদকাসক্তি ও মানসিক রোগ চিকির‌্যাসা কেন্দ্র, মোহাম্মদপুরের ইকবাল রোডের ক্রিয়া, মিরপুর ১ নম্বরের ঘরে ফেরা, উত্তরার ১১ নম্বর সেক্টরের লাইট হাউস ক্লিনিক, খিলক্ষেতে দিশা মাদকাসক্তি নিরাময় কেন্দ্র।ঢাকার বেসরকারি নিরাময় কেন্দ্র আপনকে অনুমোদন না দেওয়া প্রসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক বলেন, আপনের ভবনে লিফট না থাকায় লাইসেন্স দেওয়া হয়নি। এমন কিছু ছোটখাটো সমস্যা থাকায় কয়েকটি কেন্দ্র লাইসেন্স পায়নি। আরও ৮৯টি কেন্দ্র লাইসেন্স পাওয়ার জন্য আবেদন করেছে। সূত্র জানায়, বেসরকারি কেন্দ্রগুলোতে চিকির‌্যাসা খরচও বিভিন্ন রকম। এগুলোতে চিকির‌্যাসায় ১০ হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত খরচ পড়ে। একটি সরকারি হাসপাতালের চিকির‌্যাসক মুনতাসীর মারুফ বলেন, এমবিবিএস কোর্সের পাঠ্যসূচিতে মাদকাসক্ত চিকির‌্যাসা-সংক্রান্ত কোনো অধ্যায় নেই। ওষুধবিদ্যা কোর্সে মাদকাসক্ত চিকির‌্যাসার বিষয়ে কিছু কিছু জ্ঞান দেওয়া হলেও তা চিকির‌্যাসার ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে না।