প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ৫০ লাখ মানুষকে নগরের বাইরে পুনর্বাসন করার সুপারিশ করেছেন দমকল বাহিনী ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ। তিনি বলেন, ভূমিকম্পের আশঙ্কার দিকে থেকে ঢাকা বিশ্বের দ্বিতীয় ঝুঁকিপূর্ণ শহর। তাই এ দিকটিকে গুরুত্ব দিয়ে ঢাকা থেকে লোক সরিয়ে নিতে হবে। এ প্রসঙ্গে তিনি ইরান সরকারের সাম্প্রতিক এ ধরনের একটি সিদ্ধান্তের কথা বলেন।আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগের প্রতিবেদন করার কলাকৌশল ও দুর্যোগকালে নিজেকে রক্ষার বিষয়ে ধারণা দিতে আয়োজিত এক কর্মশালায় মোহাম্মদ শহীদুল্লাহ এসব কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ইউরোপীয় কমিশন হিউম্যানিটারিয়ান এইড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ইসলামিক রিলিফ ওয়ার্ল্ড ওয়াইড যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।