৫০৩৫ বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিদেশের কারাগারে পাঁচ হাজার ৩৫ জন বাংলাদেশি নাগরিক আটক রয়েছেন। বন্দী এসব নাগরিকদের মধ্যে এক হাজার ৪৬ জন সৌদি আরবে, ৩৩০ জন ভারতে, এক হাজার ৯০০ জন মালয়েশিয়ায়, ৩০৮ জন আরব আমিরাতে, ২৬০ জন দক্ষিণ আফ্রিকায়, ২৪৫ জন কুয়েতে, ১৮৮ জন যুক্তরাজ্যের কারাগারে রয়েছেন।আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে এক লিখিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।এর আগে বিকেল সাড়ে পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। আজও প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেয়নি।পররাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট দেশগুলোতে অভিবাসন আইন ভঙ্গের কারণে এবং অনেক সময় গুরুতর ফৌজদারি অপরাধের কারণে এসব বাংলাদেশি নাগরিককে বিভিন্ন সময় আটক করা হয়। তাঁদের মধ্যে অনেকের সাজা হয়েছে। যেসব বন্দীর সাজা মওকুফ হয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনা এবং বন্দীদের আইনগত সহায়তা দেওয়ার জন্য দূতাবাসগুলোর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে।