ভাঙতে হবে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটি অংশ
৫৩টি অবৈধ ভবন ভেঙে ফেলতে বসুন্ধরাকে রাজউকের চিঠি
বসুন্ধরা গ্রুপের অবৈধভাবে নির্মিত ৫৩টি ভবন ও রাজধানীর পান্থপথে অবস্থিত ১৮তলা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের একটি অংশ ভেঙে ফেলতে চিঠি দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অননুমোদিত ভবন উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে রাজউক বসুন্ধরা গ্রুপকে এ চিঠি দেয়।এ ছাড়া আজ রোববার রাজউক বসুন্ধরা ডেভেলপমেন্ট লিমিটেডকে তাদের দক্ষিণ কেরানীগঞ্জের রিভারভিউ প্রকল্পের অননুমোদিত স্থাপনার বিষয়েও চিঠি দিয়েছে।রাজউকের কর্মকর্তারা জানান, বসুন্ধরার গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ অন্যদের চিঠি দিয়ে এ ব্যাপারে সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। খবর বাসসের।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা বাসসকে জানান, তাঁরা পাঁচ হাজারের বেশি অবৈধ ভবন চিহ্নিত করেছেন, যার মধ্যে ৬০টি ভবন ঝুঁকিপূর্ণ ও ত্রুটিযুক্ত।জানা যায়, রাজউকের মহাখালী আঞ্চলিক কার্যালয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট লিমিটেডের মালিকানাধীন ৪০টি অবৈধ ভবন চিহ্নিত করে।রাজউকের তালিকা অনুযায়ী অবৈধ ভবনগুলো যেসব প্লটের মধ্যে রয়েছে, সেগুলো হলো ব্লক এ ৩৯, ৪০, ৪৭, ২৭৭, ২৭৮, ২৮৩এ, ২৮৪, ২৮৫এ, ২৯১, ২৯২জি, ২৯২সি, ২৮৮, ২৮৭এ, ২৮৯, ২৯২, ২৯২এ, ২৩২ ও ২৫৯।ব্লক জি ৩২৫, ৩২৬, ৬৮৩, ৬৮৪, ৬৮৫, ৭১২, ৭১৩, ৭১৪, ৯৭১, ৯৬৮, ৯৩৬, ১/এ, কনভেশন সেন্টার, ১৫ ডব্লিউ ও ৬৪৮। ব্লক বি ২৪২, ব্লক এফ ৭৭৬ ও ৭৭৮, ব্লক আই ১৫৭, ১৭৮ ও ১৮২, ব্লক সি ১৮৭।