৫৩৩৯ কি.মি. নদীপথে শিগগিরই ক্যাপিটাল ড্রেজিং করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে ৫৩টি নদীপথের প্রায় পাঁচ হাজার ৩৩৯ কিলোমিটার এলাকায় শিগগিরই খননকাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।আজ শুক্রবার অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) প্রধান প্রকৌশলী মো. আবদুল মতিন এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, ‘অভ্যন্তরীণ জলপথে ক্যাপিটাল ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের আওতায় এই খননকাজ করা হবে। প্রকল্পটি দুই দফায় সম্পন্ন হবে। এটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ৪৭৩ কোটি টাকা। এই প্রকল্পের দ্বিতীয় দফার কাজ ২০১৪ সাল থেকে শুরু হয়ে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।প্রধান প্রকৌশলী জানান, প্রকল্পটির প্রধান লক্ষ্য হচ্ছে জলপথে ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা বৃৃদ্ধি করে মালবাহী ও যাত্রীবাহী জাহাজের জন্য নিরাপদ পথ তৈরি করা। প্রকল্পের প্রথম পর্যায়ে ১৩ কোটি কিউবিক মিটার খনন করা হবে যার প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে চার হাজার ২০১ কোটি ৮০ লাখ টাকা।মোট ব্যয়ের মধ্যে বাংলাদেশ সরকার ৫০৯ কোটি ১০ লাখ এবং বাকি ৩ হাজার ৬৯২ কোটি ৭০ লাখ টাকা প্রকল্প সহায়তা থেকে আসবে বলেও জানিয়েছেন তিনি। —বাসস।