প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম ইনিংসে ৫৫৬ রান টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রান। ৫০০ পেরোনো প্রথম ইনিংস। মুশফিকুরের দলের সেরা এই ইনিংসটি এসেছে ‘শুধু ফলোঅন এড়াতেই দরকার ৩২৭ রান’ এমন চাপের মধ্যে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটি ছিল ৪৮৮ রানের, ২০০৪-০৫ মৌসুমে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে। তবে ওভারের হিসেবে সেই ইনিংস ছিল দীর্ঘতম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ৫৫৬ রান এসেছে ১৪৮.৩ ওভারে। আর জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে দল খেলেছিল ১৪৯.৩ ওভার।