৫৬ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা, একজন খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার দায়ে দিনাজপুর-২ ব্যাটালিয়নের ৫৬ জওয়ানকে বিভিন্ন মেয়াদে সাজা এবং একজন জওয়ানকে খালাস দেওয়া হয়েছে। ৫৬ জওয়ানকে সর্বোচ্চ সাত বছর থেকে সর্বনিম্ন চার মাসের সাজা এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।আজ শনিবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর সেক্টর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১৩ এ রায় দেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল সালেহ আহমদ।