৫৬ দিন অনশনের পর চির বিদায় (ভিডিও)
কারাগারে টানা ৫৬ দিন অনশনের মাথায় মারা গেলেন কিউবার ভিন্নমতাবলম্বী নাগরিক উইলমার ভিলার মেন্ডোজা। অনশনরত অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ জানুয়ারি মেন্ডোজাকে হাসপাতালে নেওয়া হয়। আজ তিনি মারা যান।৩১ বছর বয়সী মেন্ডোজাকে গত নভেম্বর মাসে সরকারের প্রতি আনুগত্যহীনতা ও অন্যান্য অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়। মেন্ডোজার মৃত্যুর পর কিউবার প্যাট্রিওটিক ইউনিয়নের সদস্য জোসে ফেরার গার্সিয়া আজ একটি ভিডিওচিত্র প্রকাশ করেছেন। যেখানে ভিন্নমতাবলম্বী মেন্ডোজার ফুটেজ রয়েছে।
এদিকে মেন্ডোজার মৃত্যু প্রসঙ্গে কিউবার কমিশন অব হিউম্যান রাইটসের কর্মী এলিজার্ডো সানচেজ বলেছেন, অনশন ও সরকারের অবহেলার কারণে মেন্ডোজা মারা গেছেন। তিনি বলেন, ‘সরকার চাইলে মেন্ডোজাকে বাঁচাতে পারত। কারাগারে তাঁকে একলা প্রকোষ্ঠে রেখে নির্যাতন করা হয়। ফলে তাঁর জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।’এর আগে ২০১০ সালের ফেব্রুয়ারি মাসে ৮৫ দিন অনশনে থাকার পর মারা যান আরেক কারাবন্দী সরকার বিরোধী কর্মী অরল্যান্ডো জাপাটা তামাইয়ো। এভাবে রাজনৈতিক ভিন্নমতাবলম্বীদের মৃত্যুর ফলে আন্তর্জাতিক সম্প্রদায় কিউবা সরকারের নিন্দা জানিয়েছে। রয়টার্স।