৫৬তম বিবাহ বার্ষিকী পালন করলেন প্রণব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ৫৬তম বিবাহ বার্ষিকী ছিল গতকাল শনিবার। ১৯৫৭ সালের ১৩ জুলাই তিনি বাংলাদেশের নড়াইলের মেয়ে শুভ্রা মুখোপাধ্যায়কে বিয়ে করেন। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এ উপলক্ষে গতকাল রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সস্ত্রীক কেক কাটেন প্রণব। এ সময় উপস্থিত ছিলেন তাঁর ঘনিষ্ঠজনেরা। বিভিন্ন ব্যক্তিরা রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান।