প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং, ঘুষ গ্রহণ এবং জালিয়াতির অভিযোগে গত জুলাই মাসে মোট ৫৭টি মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলাগুলোয় সরকারি-বেসরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিসহ মোট ৬৮ জনকে অভিযুক্ত করা হয়েছে।আজ মঙ্গলবার দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, জুলাই মাসেই জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, অর্থ আত্মসাত্, সম্পদের তথ্য গোপন এবং ঘুষ গ্রহণের অভিযোগে আরও ২৩টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক। অনুমোদিত ওই মামলাগুলোয় সরকারি-বেসরকারি চাকরিজীবীসহ মোট ৩৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন পেশার ৫২ জনকে অব্যাহতি দিয়ে ২৩টি মামলার চূড়ান্ত প্রতিবেদন অনুমোদনও করা হয়েছে।