৫৭৭ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
চাঁদপুরে গতকাল মঙ্গলবার হরতাল চলাকালে পুলিশের কর্তব্যকাজে বাধা, হামলা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে দুইটি মামলা করেছে পুলিশ। মামলা দুটিতে ১৮ দলীয় জোটের ৭৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। আজ বুধবার দুপুরে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার মজুমদার ও মো. আবদুল রব বিশেষ ক্ষমতা আইনে এসব মামলা করেন।আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম কাজী, সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেন, বিএনপি নেতা মহসীন মজুমদার, সালাহউদ্দিন, শহর জামায়াত ইসলামীর আমির শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক আরিফ উল¬হ, জামায়াত নেতা মো. শাহজাহান খান, চাঁদপুর শহর শিবির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, চাঁদপুর সরকারি কলেজ শিবিরের সভাপতি মামুন খান, সাধারণ সম্পাদক আহমেদ খান ও শিবিরনেতা সাইফুল ইসলাম, ইব্রাহীম খলিল ও ছালেহ আহমেদ। এঁদের মধ্যে ১০ জনকে গতকাল হরতাল চলাকালে আটক করে পুলিশ।চাঁদপুর মডেল থানার জ্যেষ্ঠ উপপরিদর্শক মো. মনির আহমেদ জানান, জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানো এবং বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণীর বিরুদ্ধে শত্রুতার মনোভাব সৃষ্টির উদ্দেশ্যে উসকানি দেওয়ায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৬ (২) ধারায় এ মামলা করা হয়েছে। এর আগে গত সোমবার অবরোধ চলাকালে হামলা-ভাঙচুরের দায়ে চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক শেখ সালাউদ্দিন চাঁদপুরের ১৮ দলের ১৬ নেতা-কর্মী নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪০০ থেকে ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে আরেকটি মামলা করেন।