৬ জুন পবিত্র শবে মিরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৬ জুন পবিত্র শবে মিরাজ। আজ শনিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ ১৪৩৪ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামীকাল ১২ মে রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ২৬ রজব ১৪৩৪ হিজরি, ২৩ জ্যৈষ্ঠ ১৪২০ বঙ্গাব্দ, ৬ জুন ২০১৩ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল।