৬ ডিসেম্বর ১৯৭১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে ভারতের সহায়তা যেমন ছিল, তেমনি বাংলাদেশকে ভারত যে স্বীকৃতি দেবে, সে ব্যাপারে আস্থার অভাব ছিল না। তবে আইনগতভাবে বাংলাদেশের স্বীকৃতি জরুরি হয়ে পড়েছিল। মুজিবনগর সরকারের অনুরোধে একাত্তরের ৬ ডিসেম্বর ভারত বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে অন্য কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয় বাংলাদেশকে। এই স্বীকৃতি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ‘ভারত-পাকিস্তান’ যুদ্ধের পরিচিতি থেকে মুক্তি দিয়েছে।