খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
৬ নভেম্বর ভর্তি পরীক্ষা, আবেদন ২৪ অক্টোবর থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ৬ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনলাইনে ভর্তির জন্য আবেদন করা যাবে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য শিক্ষার্থীদের নামের তালিকা আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড, রেজিস্ট্রার অফিস ও ওয়েবসাইটে (www.kuet.ac.bd) ২৮ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে।