৬ মে যুক্তরাজ্যের সংসদ নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৬ মে যুক্তরাজ্যের সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন তাঁর সহকর্মীদের সঙ্গে নিয়ে ডাউনিং স্ট্রিটের বাসভবনের সামনে এই নির্বাচনের তারিখ ঘোষণা করেন।গর্ডন ব্রাউন রয়টার্সকে জানান, এই পার্লামেন্টের অবলুপ্তি এবং ৬ মে সাধারণ নির্বাচনের জন্য রানি রাজি হয়েছেন।জনমত যাচাইয়ে এগিয়ে থাকা কনজারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন বলেন, তাঁর দল নতুন আশার এবং নতুন যাত্রার সূচনা করবে। তিনি আরও বলেন, এটা এ প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হবে।