৬ লাশ হস্তান্তর, ৬ আহতের হাসপাতাল ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর সায়েদাবাদ রেলক্রসিংয়ে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ছয়জনের লাশ আজ বৃহস্পতিবার আদালতের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই তাদের আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া আহত ১৩ জনের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় বাড়ি ফিরে গেছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, অপর আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক না হলেও গুরুতর।গতকাল বুধবার বিকেলে সায়েদাবাদ রেলক্রসিংয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন দুটি বাসকে ধাক্কা দিলে ছয়জন নিহত এবং ১৩ জন আহত হয়।