৬ সেপ্টেম্বর ঢাকায় আসছেন মনমোহন সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজ সোমবার প্রথম আলোর কাছে এ সফরসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে মনমোহন সিং ৬ ও ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন।ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা দুই দিনের সফরে ৬ জুলাই ঢাকায় আসছেন। তিনি ৭ জুলাই পররাষ্ট্রমন্ত্রী দীপুর মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন।বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি মনমোহনের সফরের প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।