৬০ ঘণ্টার হরতালের শুরুতে শিবিরের সড়ক অবরোধ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ছাত্রশিবিরের ডাকা ৬০ ঘণ্টার হরতালের শুরুতে আজ সোমবার সকালে বিভিন্ন রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন দিয়ে অবরোধ করেন শিবিরের কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ছয়টার দিকে শিবিরকর্মীরা নগরের হাদির মোড়ে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করেন। ভোর চারটার দিকে নগরের কাপাশিয়া এলাকায় রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করেন পিকেটাররা। এ সময় তাঁরা ধানবোঝাই একটি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যান।সকাল সাতটার দিকে বোসপাড়ায় সড়ক অবরোধ করে টায়ারে আগুন দেন হরতালকারীরা। পুলিশ আসার আগেই তাঁরা পালিয়ে যান।এ ছাড়া বিনোদপুর, কাশিয়াডাঙ্গা ও শালবাগান এলাকায় কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করেন শিবিরকর্মীরা। পরে পুলিশ এসে অবরোধ সরিয়ে দেয়।শিবিরের রাজশাহী মহানগর শাখার প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, রাজশাহীতে ১৫টি জায়গায় গাছ ফেলে সড়ক অবরোধ করেছেন তাঁরা।হরতালের প্রথম দিন আজ সকাল থেকে রিকশা, অটোরিকশা ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দোকানপাট খোলা রয়েছে।রাজশাহী মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমকে আদালতে হাজির ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে এই হরতাল আহ্বান করা হয়। ছাত্রশিবিরের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ৪ এপ্রিল রাত আড়াইটার সময় ঘুমন্ত অবস্থায় অন্যায়ভাবে আনোয়ারুল ইসলামকে ধরে নিয়ে যায় র‌্যাব-৫। ১৬ দিন পার হলেও তাঁকে এখনো আদালতে হাজির করা হয়নি।