৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অদূরে সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে র্যাব। আজ রোববার ঢাকার মুখ্য বিচারকি হাকিম আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ উদ্দিন আহমেদ।চারজনের নাম-ঠিকানা না থাকায় মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছে।এদিকে, ছয় ছাত্রের বিরুদ্ধে করা ডাকাতির মামলায় একই আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন শরীফ উদ্দিন আহমেদ।

২০১১ সালের ১৮ জুলাই শবে বরাতের রাতে আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। যে ৬০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে ২৪ জন গ্রেপ্তার আছেন। ২৪ জনের মধ্যে ১৪ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।