৬০ বছর বয়সে কেট-উইলিয়াম
এই মুহূর্তে বিশ্বের জনপ্রিয় জুটিদের কোনো তালিকা করা হলে এতে অবশ্যই স্থান করে নেবেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও তাঁর স্ত্রী কেট মিডলটন। সদা হাস্যোজ্জ্বল তারুণ্যের প্রতীক এই দম্পতি তাঁদের চেহারা, সৌন্দর্যবোধ ও ব্যক্তিত্ব দিয়ে জয় করেছেন বিশ্বের অগণিত ভক্তের হূদয়।তবে তাঁরা সারা জীবন তো আর বয়স ধরে রাখতে পারবেন না। বয়সের সঙ্গে তাল মিলিয়ে তাঁদের মুখাবয়বেও আসবে পরিবর্তন।৬০ বছর বয়সে ব্রিটিশ রাজপরিবারের এই সদস্যরা দেখতে কেমন হবেন, এ নিয়ে কাল্পনিক ছবি এঁকেছেন ফরেনসিক শিল্পী টেরি ব্লাইদ। আজ মঙ্গলবার ডেইলি মেইল অনলাইনে এসব ছবি প্রকাশিত হয়েছে।বিভিন্ন বয়সে একজন মানুষের চেহারা কেমন হতে পারে, বিজ্ঞানভিত্তিক তথ্যের ওপর নির্ভর করে এসব কাল্পনিক ছবি এঁকেছেন ব্লাইদ।আঁকা ছবি অনুযায়ী, কেটের কপালে, গলায় পড়বে বয়সের ভাঁজ। মুখের চামড়া খনিকটা ঝুলে পড়বে। বার্ধক্যের ধর্ম মেনে কেটের বাদামি চুলে তখন দেখা যাবে ধূসর ভাব। তবে তাঁর চিরচেনা হাসিটি অমলিন থাকবে। ব্লাইদের আঁকা ছবি অনুযায়ী, ৬০ বছর বয়সে উইলিয়াম এমন টাকমাথার বৃদ্ধ হতে পারেন। কপালে, চোখের নিচে, গলায় বয়সের ভাঁজ পড়বে।প্রিন্স হ্যারির ভক্তদের অবশ্য এভাবে হূদয় ভাঙার কিছু নেই। ঘন চুলের হ্যারির মাথায় ৬০ বছর পরও ভালোই চুল থাকবে বলে মনে করছেন ব্লাইদ। তবে তাঁর বাদামি এই চুলে যথারীতি পাক ধরবে তখন।