৬০ বছরের এক বৃদ্ধের সততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আগ্রাবাদের রাস্তার পাশে আজ মঙ্গলবার দুপুরে ১০ হাজার মার্কিন ডলারের একটি বান্ডিল খুঁজে পেয়েছিলেন মনির উদ্দিন আহমেদ (৬০) নামের এক বৃদ্ধ। পরে বান্ডিলটি নিয়ে তিনি ডবলমুরিং থানায় জমা দেন। পুলিশ গণনা করে দেখেন বান্ডিলে ১০ হাজার মার্কিন ডলার রয়েছে এবং এগুলো কোনো জাল নোট নয়।মনির উদ্দিন একজন ইট ব্যবসায়ী। তাঁর বাড়ি সাতকানিয়া উপজেলায়। তবে তিনি নগরের গোসাইলডাঙ্গায় বাস করেন। সততার জন্য পরে নগর পুলিশ কমিশনার ব্যক্তিগত তহবিল থেকে ২০০০ টাকা তাঁকে পুরস্কার দেন।ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইনুল হক বৃদ্ধ মনিরের সততার বিষয়টি নিশ্চিত করেছেন।