৬০ হাজার পচা ডিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলী থেকে এক-দুই হাজার নয়, ৬০ হাজার পচা ডিম উদ্ধার করা হয়েছে। সাগরিকা রোডের সামনে থেকে এই বিপুলসংখ্যক পচা ডিম উদ্ধার করেছে পাহাড়তলী থানার পুলিশ।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন মো. রফিক, আইয়ুব আলী ও নেয়ামতউল্লাহ।পুলিশ জানায়, কাভার্ডভ্যানে করে ডিমগুলো ঢাকা থেকে চট্টগ্রামে নিয়ে আসা হচ্ছিল। এগুলোর গন্তব্য ছিল নগরের বিভিন্ন বেকারি।সহকারী পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।