৬০ হাজার মানুষ চাকরি পাবে কোরীয় ইপিজেডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেছেন, ৬০ হাজার মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে চট্টগ্রামের কোরীয় রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) নির্মাণকাজ শেষ হলে। আজ পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের সঙ্গে তাঁর অফিসে সাক্ষাত্কালে রাষ্ট্রদূত এ কথা বলেন। ইউএনবি।রাষ্ট্রদূত বলেন, কেইপিজেডের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে। পরিকল্পনামন্ত্রীর সঙ্গে আলাপকালে তিনি প্রধানমন্ত্রীর সাম্প্রতিককালের কোরিয়া সফরের সময় স্বাক্ষরিত বিভিন্ন চুক্তি, বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-কোরিয়ার দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন।দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের বিদ্যুত্, তথ্যপ্রযুক্তি, পোশাকশিল্প, চামড়া ও শিল্পক্ষেত্রে তাঁর দেশের বিনিয়োগের সম্ভাবনার ওপর গুরুত্ব আরোপ করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে কোরিয়ার ১৫০টি প্রতিষ্ঠানে প্রায় এক লাখ লোক কাজ করছে।পরিকল্পনামন্ত্রী দক্ষিণ কোরিয়াকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রীর কোরিয়া সফরের ফলে দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করেছে। এ সময় মন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে কোরিয়ার বিনিয়োগের আহ্বান জানান।