৬০০ কোটি ডলার দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টুইন টাওয়ারে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনকে ৬০০ কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। ইরান, আল-কায়েদাসহ মামলার অন্যান্য বিবাদীকে এই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। আজ শুক্রবার টাইসম অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওই দিনের হামলায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে ৪৭টি পরিবারের পক্ষ থেকে মামলাটি করা হয়। ৯/১১-এর সন্ত্রাসী হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়।ইরান এ সন্ত্রাসী হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। এ হামলার জন্য ইরানসহ লেবাননের কট্টর ইসলামপন্থী সশস্ত্র সংগঠন হেজবুল্লাহ, আফগানিস্তানের তালেবান ও আল-কায়েদাকে দায়ী করা হয়। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির নামও এ তালিকায় রয়েছে।এ হামলার ফলে অর্থনৈতিক, ব্যক্তিগত ও শাস্তিযোগ্য যে ক্ষয়ক্ষতি হয়েছে, এর আর্থিক পরিমাণ ৬০০ কোটি ডলারের ওপর দাঁড়ায়। এই ব্যাপক ক্ষতি পুষিয়ে নেওয়া খুব কঠিন বলে মামলার রায়ে উল্লেখ করা হয়।