৬০০ টাকায় সংসদ ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশি নাগরিকদের সংসদ ভবন পরিদর্শন করতে হলে এখন থেকে ৬০০ টাকা লাগবে। যেকোনো বিদেশি নাগরিক সংসদ ভবনে তাঁর পাসপোর্ট দেখিয়ে এবং নির্ধারিত ফি জমা দিয়ে সংসদ ভবন পরিদর্শন করতে পারবেন। সংসদের বিশেষ গাইড বিদেশি নাগরিকদের ঘুরিয়ে সংসদ ভবন দেখাবেন। এ জন্য কাল সোমবার থেকে সংসদ ভবনের অভ্যর্থনা কক্ষে বিদেশি নাগরিকেরা যোগাযোগ করে সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পাবেন। সেই সঙ্গে অপর একটি কক্ষে সংসদের বিভিন্ন স্যুভেনির, মনোগ্রাম, সংসদ ভবনের ছবিসংবলিত স্মারক বিক্রি হবে।সংসদ কমিশনের ২১তম বৈঠকের সিদ্ধান্ত অনুসারে সংসদ সচিবালয়ের ভিজিটিং শাখা আজ রোববার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব (ভিজিট) ওয়ারেস হোসেন প্রথম আলোকে জানান, নতুন নিয়ম অনুসারে কাল সোমবার প্রথম দুজন বিদেশি নাগরিক দর্শনীর বিনিময়ে সংসদ ভবন পরিদর্শনে আসবেন।