প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার নাসা বেসিক লিমিটেড পোশাক কারখানায় শ্রমিকদের হামলা, ভাঙচুর, লটুপাট ও কর্মকর্তাদের মারধরের অভিযোগে শ্রমিকদের বিরুদ্ধে মামলা হয়েছে।আজ শুক্রবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক প্রশাসন ১১৯ জন শ্রমিকের নাম উল্লেখ করেন এবং অজ্ঞাতনামা আরও ৫০০ শ্রমিককে আসামি করে মামলা দায়ের করেছেন। তবে এখনো এ মামলায় কেউ গ্রেপ্তার হয়নি।আশুলিয়া থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা শাহীন শাহ পারভেজ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।উল্লেখ্য, বিরোধের জের ধরে গতকাল নাসা বেসিক লিমিটেড পোশাক কারখানায় শ্রমিক ও মালিকপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। আর এ সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ তাঁদের লাঠিপেটা করলে পুলিশের সঙ্গেও তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন অর্ধশতাধিক ব্যক্তি।