৬২ লাখ টাকায় কাপ-পিরিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকার ছোঁয়ায় একটি থালার মূল্যও হয়ে যায় লাখ ডলার। তাই বলে চা-পানে ব্যবহূত এক জোড়া কাপ-পিরিচের মূল্য ৭৫ হাজার ডলার (প্রায় ৬২ লাখ টাকা)? একটু আশ্চর্য লাগলেও বিপুল অঙ্কের অর্থে নিলামে উঠেছে মার্কিন পপসংগীতের তারকা লেডি গাগার ব্যবহূত একজোড়া কাপ-পিরিচ।জাপানের বিখ্যাত ইন্টারনেট কোম্পানি ইয়াহু জাপান করপোরেশন গতকাল রোববার নিলামে তুলেছে লেডি গাগার ব্যবহূত কাপ-পিরিচ। এক হাজার ৩০০ বার দর-কষাকষির পর ৬০ লাখ ১১ হাজার ইয়েন দাম ওঠে গাগার ব্যবহূত কাপ-পিরিচ জোড়া।গণমাধ্যম সূত্রে জানা যায়, গত বছর জাপানের রাজধানী টোকিওতে একটি সংবাদ সম্মেলনে নিলামে তোলা কাপ-পিরিচে চা-পান করেন লেডি গাগা। ওই বছরের মার্চে প্রলয়ঙ্করী ভূমিকম্প ও সুনামি আঘাত হানার তিন মাস পর টোকিওতে সফর করেন গাগা।ওই কাপটিতে গাগার লিপস্টিকের দাগসহ ‘আমরা জাপানের জন্য প্রার্থনা করি’ লাইনটি লেখা ছিল। তা ছাড়া গাগার একটি অটোগ্রাফও ছিল সেটিতে। সংবাদ সম্মেলনের পর গাগা উপস্থিত সাংবাদিকদের জানিয়েছিলেন, তিনি কাপটিকে নিলামে তুলবেন। গাগা আরও বলেন, নিলামের মাধ্যমে পাওয়া অর্থ যুক্তরাষ্ট্রে পড়ালেখায় আগ্রহী তরুণ জাপানি শিল্পীদের দেওয়া হবে।প্রসঙ্গত, নিলামে তোলা কাপটি জাপানে দুর্যোগ-পীড়িতদের সাহায্যার্থে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ দামি বস্তু। এর আগে জাপানেই একটি পিয়ানো বিক্রি হয়েছিল ১১ কোটি ইয়েনে। ইয়াহু নিউজ।