৬৫ বছর পর হত্যাকাণ্ডের দায় স্বীকার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীর্ঘ ৬৫ বছর পর একটি হত্যা-রহস্যের জট খুলল ৯৬ বছর বয়সের এক বৃদ্ধার স্বীকারোক্তির মধ্য দিয়ে। তাঁর নাম অ্যাটি রিডার-ভিসের।১৯৪৬ সালে নেদারল্যান্ডের আমস্টারডামে ঘটেছিল এ হত্যাকাণ্ড। রাজনীতিতে উচ্চপদে প্রতিষ্ঠিত হতে যাওয়া ও একটি নির্মাণ প্রতিষ্ঠানের প্রধান ফেলিক্স গুলজে খুন হন। গুলজের হত্যাকারীকে খুঁজে না পাওয়ায় সে সময় এ হত্যাকাণ্ড নিয়ে রাজনৈতিক দলের মধ্যে অনেক বিতর্কের সৃষ্টি হয়।লেইডেনের মেয়র হেনরি লেনফ্রিঙ্ক গত বুধবার জানিয়েছেন, অ্যাটি রিডার-ভিসের নামের এক বৃদ্ধা এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নিয়েছেন। তাঁর ধারণা ছিল, গুলজে জার্মান নাৎসিদের সহযোগী ছিলেন।ওই বৃদ্ধার কাছ থেকে গত জানুয়ারিতে এ-সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলেও হেনরি লেনফ্রিঙ্ক জানিয়েছেন। এপি।