৬৫ বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর শেখ হেলাল। বয়স পঁচিশের কোঠায়। বাড়ি বাগেরহাট শহরের দক্ষিণ সরুই এলাকায়। সবাই তাঁকে একজন পেশাদার চোর হিসেবেই চেনে। একটি চুরির মামলায় শুক্রবার রাতে বাগেরহাট মডেল থানার পুলিশ তাঁকে আটক করেছে। শনিবার তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরির অভিযোগে এই নিয়ে তিনি ৬৫ বার পুলিশের হাতে আটক হলেন। একই অভিযোগে তাঁর বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন থানায় মামলা হয়েছে ৭৯টি। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন বলেন, ‘হেলাল বাগেরহাট শহরের চিহ্নিত চোর। আমি এই থানায় যোগদানের পর মোট সাতবার হেলালকে আটক করেছি। কিন্তু প্রতিবারই আদালত থেকে জামিনে ছাড়া পেয়েছেন।’ বাগেরহাট প্রতিনিধি