৬৭ বছর পর জার্মান ভাষায় হিটলারের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ ৬৭ বছর পর হিটলারের আত্মজীবনীমূলক বই ‘মেইন ক্যাম্ফ’ মুদ্রণের অনুমতি দেওয়া হয়েছে জার্মানিতে। ১৯৪৫ সালে জার্মান ভাষায় বইটির প্রকাশ নিষিদ্ধ করেছিল দেশটির বেভারিয়া প্রদেশের সরকার।বেভারিয়া কর্তৃপক্ষ বলেছে, বইটির একটি পরিমার্জিত সংস্করণ বের করার অনুমতি দেওয়া হবে। এতে প্রকাশকের গ্রন্থস্বত্ব থাকবে তিন বছর। ফলে এখন থেকে জার্মানির বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নিঃসংকোচে পড়তে পারবে বইটি।‘আমার সংগ্রাম’ বা ‘আমার যুদ্ধ’ নামে মেইন ক্যাম্ফ বিশ্বের বিভিন্ন ভাষায় ছাপা হয়েছে। এ বইটিতে রয়েছে হিটলারের আত্মজীবনী ও রাজনৈতিক আদর্শের বিভিন্ন দিক। ১৯৪৫ সালে জার্মানির বার্লিনে হিটলারের মৃত্যুর পর তার যাবতীয় বিষয়ের দায়িত্ব নেয় জার্মান রাজ্য বেভারিয়া। ডেইলি মেইলের একটি প্রতিবেদনে বলা হয়েছে, বেভারিয়া কর্তৃপক্ষ ১৯৪৫ সালে জার্মান ভাষায় বইটির মুদ্রণ নিষিদ্ধ করে। বই প্রকাশ প্রসঙ্গে বেভারিয়া কর্তৃপক্ষ জানায়, বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও মন্তব্যের মাধ্যমে হিটলারের মতাদর্শের বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা যোগ করে নতুনভাবে সাজানো হয়েছে বইটিকে।পুরো জার্মানিতে প্রকাশ বৈধ হলেও বেভারিয়া কর্তৃপক্ষ এখনো বই প্রকাশে সাহস পাচ্ছে না। এর মাধ্যমে প্রদেশটিতে হিটলারের রাজনৈতিক মতাদর্শ নাৎসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে বলে কর্তৃপক্ষ মনে করছে।বইটিতে এখনো ইহুদি ও স্লেভ জনগোষ্ঠীর (ইউরোপ ও এশিয়ার একাংশ) প্রতি বিদ্বেষপূর্ণ অধ্যায়গুলো রয়েছে। তাছাড়া এশিয়ার বিভিন্ন অঞ্চলে জার্মান দখলদারির বিষয়টিকেও রাখা হয়েছে।বেভারিয়ার অর্থমন্ত্রী মার্কাস সোয়েদার বলেন, ‘আমরা হিটলারের বইয়ের যে সংস্করণ বের করার পরিকল্পনা করেছি, সেটি তরুণেরা বুঝতে পারবে। তাছাড়া বইয়ে থাকা বিভিন্ন মারাত্মক বিষয় সম্বন্ধেও তারা জানতে পারবে।’