৬৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বেড়িবাঁধ এলাকা থেকে আজ সোমবার ভোররাতে ৬৭ হাজার ১৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।৪২ বর্ডার গার্ড (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রোববার রাতে নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে—এই খবরের ভিত্তিতে রাতে নাফ নদীতে সাবরাং এলাকায় বিওপি দলের টহল জোরদার করা হয়। আজ ভোররাতের দিকে কয়েকজন ব্যক্তিকে বেড়িবাঁধ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখলে তাঁদের সংকেত দেওয়া হয়। কিন্তু তাঁরা সংকেত অমান্য করে টেকনাফের সাবরাং ইউনিয়নের তিন নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ৬৭ হাজার ১৩৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। টেকনাফ থেকে উদ্ধার হওয়া ইয়াবা চালানের মধ্যে এটি সবচেয়ে বড় চালান ছিল বলে জানান তিনি। এর আনুমানিক মূল্য দুই কোটি ১৪ লাখ ৫০০ টাকা।ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ প্রথম আলো ডটকমকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।