৭ অক্টোবর পর্যন্ত আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। সরকার বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা আগামী ৭ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। আয়কর প্রদানকারীদের সুবিধার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দ্বিতীয় সচিব মতিউর রহমান আজ বৃহস্পতিবার প্রথম আলোকে জানান। আয়কর জমা দেওয়ার শেষ সময় ছিল আজ বৃহস্পতিবার ৩০ সেপ্টেম্বর।