৭ ঘন্টা পর ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ট্রেন চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত ঘণ্টা পর ময়মনসিংহ-মোহনগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ময়মনসিংয়ের উদ্দেশে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল ট্রেনের চারটি মালবাহী বগি লাইনচ্যুত হয় । এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। শ্যামগঞ্জ রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে এত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ময়মনসিংহ পেওয়াজখালী লোকোমোটিভের ইনচার্জ ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী মহসিন উদ্দিন ভূঁইয়া ঘটনাস্থল থেকে জানান, সকাল আটটা পাঁচ মিনিটে উদ্ধারকারী ট্রেন সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুপুর ১২টায় পড়ে যাওয়া বগিগুলো লাইনে তুলে দেওয়া হলে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ওই সময়ে ওই রুটে ময়মনসিংহ থেকে মোহনগঞ্জগামী একটি লোকাল ট্রেন আটকা পড়ে।