৭ ডিসেম্বর পর্যন্ত বিচারকাজ মুলতবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে পিলখানায় বিডিআর সদর দপ্তরের ২৪ রাইফল ব্যাটালিয়ন ও সংযুক্ত ইউনিটের ৬৬৭ জওয়ানের বিচারকাজ ৭ ডিসেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। আজ শনিবার সকাল সোয়া নয়টায় পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ বিচারকাজ শুরু হয়ে চলে বেলা একটা পর্যন্ত। আসামিরা আজ শনিবার সাক্ষী আবদুর রহমানকে জেরা করেন। আদালতে সভাপতিত্ব করেন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম।