৭ দিন পর খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিন বন্ধ থাকার পর আজ সোমবার খুলেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ছয়টি হলও আজ শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে হলে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। কাল মঙ্গলবার থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক গোলাম সাকলাইন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, গত ৬ জুন কমিটি গঠনের বিষয়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং তিন রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হন। ওই দিন রাতেই বিশ্ববিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়। আর পরদিন সকাল নয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল।