৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পরীক্ষার সময়সূচি পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের বিবিএ দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার এবং ২০০৮ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) পার্ট-১-এর প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচির পরিবর্তন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ ফেব্রুয়ারি ২০১১ সোমবার অনুষ্ঠেয় ২০১০ সালের বিবিএ পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি এবং ২০০৮ সালের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষা আগামী ৮ মার্চ ২০১১ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরীক্ষাগুলোর পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে। বাসস।