৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী ৭ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট ডেকেছে। ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রের মৃত্যুর প্রতিবাদে এবং উপাচার্যের পদত্যাগের দাবিতে তারা এ ধর্মঘটের ডাক দিয়েছে। আজ শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলীম এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৯ ফেব্রুয়ারি বিভাগীয় শহরে এবং ১১ ফেব্রুয়ারি জেলা শহরে বিক্ষোভ কর্মসূচিও পালন করা হবে।