৭ ফেব্রুয়ারি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহার, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে ৭ ফেব্রুয়ারি সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।আজ বুধবার বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে এক বিক্ষোভ সমাবেশে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই হরতাল কর্মসূচির ঘোষণা করেন।উল্লেখ্য, আড়িয়ল বিলে সহিংস ঘটনার কারণে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিএনপি আজ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।