৭ মার্চকে কারাবন্দী দিবস হিসেবে পালন করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭ মার্চকে ‘কারাবন্দী দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। বিএনপির দাবি, ২০০৭ সালের এই দিনে জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তকারীদের প্ররোচণায় দলের বর্তমান জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়।আজ মঙ্গলবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। দিবসটি পালন উপলক্ষে বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করবে।গৃহীত কর্মসূচি অনুযায়ী ৬ মার্চ ছাত্রদলের উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের উদ্যোগে সমাবেশ, ৭ মার্চ ঢাকা মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা, ৮ মার্চ প্রতিটি জেলায় আলোচনা সভা এবং ১২ মার্চ জাতীয় প্রেসক্লাবে তাঁতী দলের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া অন্যান্য সহযোগী সংগঠন দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত হয়েছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ সভায় দলের যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, বরকতউল্লা, মো. শাহজাহান, সালাউদ্দিন আহমেদ ও রুহুল কবির রিজভী এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।