৭ মার্চের ভাষণস্থলে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চ যে স্থানে ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ ভাষণ দেওয়া হয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী যে স্থানে আত্মসমর্পণ করেছিল, সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন ও স্বাধীনতা মঞ্চ নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি। তবে সংগঠনটির পক্ষ থেকে স্থানটিকে নির্দিষ্ট করা হয়নি।বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি চিত্রনায়ক ফারুক ও সংগঠনের মুখপাত্র মানবাধিকার কর্মী অরুণ সরকারের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।