৭-২৫ মার্চ পর্যন্ত প্রধানমন্ত্রী হওয়ার জন্য বৈঠক হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, শুধু মুসলমানদের ভোট পাওয়ার জন্য আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছে। অন্যদিকে বিদেশিদের দেখানোর জন্য রাষ্ট্রকে বলছেন ধর্মনিরপেক্ষ। জনগণকে বিভ্রান্ত করার জন্য আওয়ামী লীগের এ ধরনের বিভিন্ন চটকদারি কৌশল আছে—মন্তব্য করেন তিনি।আজ রোববার জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এক আলোচনা সভায় তরিকুল ইসলাম এ কথা বলেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাসাস। তরিকুল ইসলাম বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।১৯৭১ সালে জাতিকে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে আওয়ামী লীগ ভারতে পালিয়ে গিয়েছিল অভিযোগ করে তরিকুল ইসলাম বলেন, কিন্তু জিয়াউর রহমান এ রকম করেননি। তিনি অভিযোগ করেন, ১৯৭১ সালের ৭ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী কীভাবে হওয়া যায় শুধু এ জন্য বারবার বৈঠক হয়েছে।তরিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ। তিনি বিজয়ের মাসে অসংখ্য লাশ উপহার দিয়েছেন। নিজস্ব বাহিনী দিয়ে বিশ্বজিেক হত্যা, ‘দেশপ্রেমিক’ মাহমুদুর রহমানকে অবরুদ্ধ করে রেখেছেন। প্রধানমন্ত্রী এ দেশকে মৃত্যু উপত্যকা ও কারাগারে পরিণত করেছেন বলেও দাবি করেন বিএনপির এই নেতা।দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিশ্বজিত্ই এই সরকারের কফিনে শেষ পেরেক। স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, ‘মখা আলমগীর এই সরকারের জন্য মহাসংকট, মহা অভিশাপ। তিনি এ সরকারের পতনের সব পথ উন্মুক্ত করছেন।’তরিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ভাবছেন খালেদা জিয়া ও বিএনপির নেতাদের গ্রেপ্তার করে ‘ক্যান্টনমেন্টে’ ক্ষমতা দিয়ে তিনি চলে যাবেন। সেটি তিনি করতে পারেন। কিন্তু এ দেশের জনগণ বুটের তলা থেকে গণতন্ত্র মুক্ত করতে অভ্যস্ত।জাসাসের সভাপতি এম মালেকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, জাসাসের সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ বক্তব্য দেন।