৭১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়িতে বিডিআর বিদ্রোহের মামলায় ৩০ রাইফেল ব্যাটালিয়নের ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বিশেষ আদালত-১৫ আজ মঙ্গলবার এ অভিযোগ গঠন করেন। আদালতে সভাপতিত্ব করেন বিজিবির খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হক।মামলার প্রসিকিউটর ও ৩০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল জাকির হোসেন আদালতের বিচারকাজের শুরুতেই বিদ্রোহে অংশগ্রহণকারী ৭১ জওয়ানের প্রত্যেকের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। অভিযোগ গঠনের পর সিপাহি ফারুক মিয়া নিজের দোষ স্বীকার করে আদালতের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।আদালত কাল বুধবার সকাল নয়টায় আবারও বসবেন। কাল সাক্ষীদের সাক্ষ্য নেওয়া হবে।