৭২ তলায় শিয়াল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনের বেলায় ঝোপঝাড়ের নিচে গর্তে যার সেঁধিয়ে থাকার কথা, সেই খ্যাঁকশিয়াল উঠে পড়েছে লন্ডনের একটি গগনচুম্বী বহুতল ভবনে। গত শুক্রবার ২৮৮ মিটার উচ্চতাবিশিষ্ট ওই ভবনটির ৭২তম তলা থেকে পোকামাকড় নিয়ন্ত্রণকারী সংস্থার কর্মীরা শিয়ালটিকে ধরে ফেলেন। ভবনটির নির্মাণকাজ শেষ হয়নি। ধারণা করা হচ্ছে, তাড়া খেয়ে প্রধান সিঁড়ি বেয়ে শিয়ালটি ওপরে উঠে আসে। উঁচু ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে পাশের ভবনের জানালায় ‘ফুচকি মারার’ জন্যই হয়তো উদ্ধারকর্মীরা শিয়ালটির নাম দিয়েছেন ‘রোমিও’। রোমিও আপাতত একটি পশু পুনর্বাসনকেন্দ্রের হেফাজতে রয়েছে। এএফপি