৭২ বাংলাদেশিকে রাতে ফেরত পাঠাচ্ছে দুবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭২ বাংলাদেশিকে আজ সোমবার রাতে ফেরত পাঠিয়ে দিচ্ছে দুবাই। বেতন না পেয়ে দুবাইয়ে বিক্ষোভ ও কর্মবিরতি করার অপরাধে তাঁদের ফেরত পাঠানো হচ্ছে। দুবাইয়ের বাংলাদেশি শ্রমিক গোপালগঞ্জের সমীর কুমার বালা দুপুরে মোবাইলে প্রথম আলোকে জানান, স্থানীয় সময় রাত ১২টায় তাঁদের ফেরত পাঠানো হচ্ছে। তাঁরা সবাই আরব ট্যাক নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করতেন। বেতন না পেয়ে বিক্ষোভ করায় তাঁদেরকে মারধর করা হয়েছে। পুলিশও নির্যাতন করেছে। বাগেরহাটের ইমরান খান ও উজ্জ্বল নামের দুই বাংলাদেশি জানান, আজ রাতেই তাঁদের ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন।প্রসঙ্গত, দুবাইতে বেতন না পেয়ে বাংলাদেশি, ভারতীয়সহ কয়েক হাজার শ্রমিক জানুয়ারি মাসে বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেন। দুবাইয়ের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, দেশটিতে যেকোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ। তাই বিক্ষোভ করার অপরাধে এ শ্রমিকদের ফেরত পাঠানো হচ্ছে।