৭৩ বছর বয়সী নারীর এভারেস্ট জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁর বয়স ৭৩ বছর। এই বয়সে আরাম-আয়েশে দিন কাটানোর কথা। কিন্তু না, এই বয়সে তাঁর মানসিক শক্তি এতটুকু দমে যায়নি—এই বয়সে এভারেস্ট চূড়ায় উঠে এটাই প্রমাণ করলেন জাপানি নারী তামায়ি ওয়াতানাবে।আজ শনিবার সকাল সাতটায় এভারেস্টের উত্তর দিকের আট হাজার ৮৪৮ মিটার উঁচুতে উঠে দ্বিতীয়বারের মতো এভারেস্ট জয় করলেন তিনি। ওয়াতানাবের দ্বিতীয়বারে এভারেস্ট জয়ের খবরটি জানান চায়না-তিব্বত মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশন ফর নেপালের প্রতিনিধি ও এশিয়ান ট্রেকিংয়ের চেয়ারম্যান আং শেরিং শেরপা।টাইমস অব ইন্ডিয়া জানায়, ওয়াতানাবে গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিন শেরপা ও একজন জাপানিকে সঙ্গে নিয়ে ৩ নম্বর ক্যাম্প ছাড়েন বলে জানান আং শেরিং।জানা গেছে, ২০০২ সালে ৬৩ বছর বয়সে এভারেস্টের দক্ষিণ দিকের চূড়ায় ওঠেন ওয়াতানাবে। সে সময়ে সবচেয়ে বেশি বয়সী নারী হিসেবে এভারেস্ট জয়ে ছিল তাঁর। তবে ওয়াতানাবের এ কৃতিত্বকেও ম্লান করেছেন সবচেয়ে বেশি বয়সী নেপালি নাগরিক মিন বাহাদুর শেরচান। ২০০৮ সালে ৭৬ বছর বয়সে এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখান তিনি। আর সবচেয়ে কম বয়সী হিসেবে এভারেস্ট পাড়ি দিয়েছেন যুক্তরাষ্ট্রের তরুণ জর্ডান রোমেরো। ২০১০ সালে ওই তরুণ মাত্র ১৩ বছর বয়সে এভারেস্ট চূড়ায় ওঠে।